লিগ অব নেশনস কেন স্থয়িত্ব লাভ করেনি?
উত্তর: সদস্য দেশগুলোর নিরবতা এবং স্বার্থপরতার কারণে লীগ অব নেশনস স্থায়ীত্ব লাভ করেনি। বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহৎ উদ্যোগ নিয়ে লীগ অব নেশনস প্রতিষ্ঠা লাভকরে। কিন্তু নানারকম কারণে এটি স্থায়ীত্ব লাভ করতে পারেনি। এ সংস্থার মূল লক্ষ্য ছিল বিশ্বের সকল রাষ্ট্রগুলোকে একত্রিত করা। কিন্তু অনেক রাষ্ট্র এতে কখনো যোগদান করেনি। আবার অনেক রাষ্ট্র যোগ দেওয়ার পর বেরিয়ে যায়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট উডো উইলসন এর প্রস্তাবক হলে ও যুক্তরাষ্ট্র কখনও এর সদস্য ছিল না। এছাড়া তৎকালীন সময়ের দুই পরাশক্তি জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের এ সংস্থায় যোগদানের অনুমতি ছিল না। এটি ছিল লীগ অব নেশনস এর ব্যর্থতার মূল কারণ। এছাড়া নিজস্ব আর্মড ফোর্স না থাকা, সংস্থাটির ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে পরিগণিত হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
লিগ অব নেশনস কেন স্থয়িত্ব লাভ করেনি?
উত্তর