'A [গণিত] সংস্থাটির গঠন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] সংস্থাটি হলো সার্ক। ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা এই ৭টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়। পরর্তীতে আফগানিস্তান এর অন্তর্ভুক্ত হয়। ১৯৮৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের উদ্যোগে ঢাকায় আনুষ্ঠানিক সার্কের কাজ শুরু হয়। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। উদ্দীপকে বলা হয়েছে, ১৯৮৫ সালে দক্ষিণ এশিয়ার কয়েকটি রাষ্ট্র মিলে 'A [গণিত] সংস্থাটি গড়ে তোলে। সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোকে জাতীয়ভাবে আত্মনির্ভরশীল হওয়ার জন্য দরকারী উদ্যোগ গ্রহণ করে। এছাড়াও সংস্থাটি শিক্ষার মানোন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, সুস্বাস্থ্য নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। এ থেকে সহজেই বোঝা যায়, 'A [গণিত] সংস্থাটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা সার্কের প্রতিচ্ছবি। কারণ, ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় প্রথম সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে সার্কের যাত্রা শুরু হয়। বর্তমানে সার্কের সদস্যরাষ্ট্রের সংখ্যা ৮টি। সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে পাঁচটি স্তর রয়েছে। এগুলো হলো-(১) রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন; (২) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, (৩) স্ট্যান্ডিং কমিটি; (৪) টেকনিক্যাল কমিটি; (৫) সার্ক সচিবালয়। এগুলোর মাধ্যমে সার্কের বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদিত হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
'A সংস্থাটির গঠন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর