ঘটনা-১ এর 'A [গণিত] রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব সংস্থার যে অঙ্গসংগঠনটি কাজ করছে তার গঠন ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এর 'A [গণিত] রাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাজ করছে। বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের। এ পরিষদ আলাপ-আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে। আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করে। এ চেষ্টা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগ করে। তাছাড়া নিরাপত্তা পরিষদ শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য কোথাও জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করতে পারে। মোট কথা আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কাজ এ সংস্থাটি করে থাকে। উদ্দীপকের 'A [গণিত] নামক একটি রাষ্ট্র জোরপূর্বক 'B [গণিত] রাষ্ট্রের একটি প্রদেশ দখল করে নেয়। এ সমস্যা নিরসনকল্পে একটি আন্তর্জাতিক সংস্থা 'A [গণিত] রাষ্ট্রের বিরুদ্ধে আর্থিক ও বৈদেশিক সম্পর্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরূপ কাজ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ মোট ১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য। বাকি ১০টি অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য রাষ্ট্র হলো- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন। এরা বৃহৎ পঞ্চশক্তি নামে পরিচিত। অস্থায়ী সদস্যরা প্রতি দুই বছরের জন্য নির্বাচিত হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
ঘটনা-১ এর 'A রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব সংস্থার যে অঙ্গসংগঠনটি কাজ ক…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর