উদ্দীপকে 'ক' অঞ্চলের আন্দোলনটি ছিল স্বতন্ত্র জাতিসত্ত্বার চেতনা- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' অঞ্চলের আন্দোলনটি তথা মুক্তিযুদ্ধ ছিল স্বতন্ত্র জাতিসত্তার চেতনা। মন্তব্যটি যথার্থ। সুদীর্ঘ প্রেক্ষাপট পেরিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর হতে পূর্ব পাকিস্তানের বাসিন্দারা সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে চরম বৈষম্যের শিকার হতে থাকে। পশ্চিম পাকিস্তান কর্তৃক এদেশের জনগণের ওপর প্রথম বাধা আসে ভাষার ওপর। তারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইলে এদেশের ছাত্রসমাজ থেকে শুরু করে আপামর জনতা প্রতিবাদে ও বিক্ষোভে ফেটে পড়ে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা প্রথম জাতীয়তাবোধের আলোকে ঐক্যবদ্ধ হয়ে জয়লাভ করে। বাংলাকে রাষ্ট্রভাষা করতে পাকিস্তান সরকার বাধ্য হয়। এরপরে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাঙালিরা প্রমাণ করে তারা অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলেও পাকিস্তানি জান্তা সরকার রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি শুরু করে। এর ফলে ১৯৭১ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। ৭ মার্চ তিনি তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তার ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে তিনি। পশ্চিম পাকিস্তানের শোষণের চিত্র তুলে ধরেন এবং বাঙালিদের মুক্তির সংগ্রামে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। ১৫ মার্চ ইয়াহিয়া খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনার জন্য ঢাকায় আসলেও অপারেশন সার্চলাইটের নীল নকশা প্রণয়ন করে কোনো ঘোষণা না দিয়ে ২৫ মার্চ ঢাকা ত্যাগ করেন। ঢাকা ত্যাগ করার পূর্বে তিনি পাকিস্তান সেনাবাহিনীকে বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়ে যান। ২৫ মার্চ রাতে বাঙালিদের ওপর ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালানো হয় এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পূর্বে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। ফলে ২৬ মার্চ থেকে বাঙালিদের জন্য যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। আলোচনার পরিশেষে বলা যায়, পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে বাঙালি নানা রকম বৈষম্যের মুখোমুখি হয়েছে। তাদের নির্যাতন অত্যাচারে অতিষ্ট হয়ে নিজেদের জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ করেছে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। অবশেষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিজেদের স্বতন্ত্র জাতিসত্তার প্রমাণস্বরূপ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে অসীম সাহসে। সুতরাং এটা স্পষ্ট হয় যে মুক্তিযুদ্ধ ছিল বাঙালির স্বতন্ত্র জাতিসত্তার পরিচায়ক।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে 'ক' অঞ্চলের আন্দোলনটি ছিল স্বতন্ত্র জাতিসত্ত্বার চেতনা- বি…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর