বাংলাদেশের সাথে 'A [গণিত] সংস্থাটির সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের সাথে 'A [গণিত] সংস্থাটির তথা সার্কের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো সার্ক। সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিসহ এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সার্ক গঠিত হয়। সার্কের জন্মভূমি হিসেবে এর সাথে বাংলাদেশের রয়েছে নিবিড় সম্পর্ক। উদ্দীপকে 'A [গণিত] সংস্থার অধীনে সার্কের প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে। আর সার্কের উদ্যোক্তা হিসেবে এর সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ট। কারণ, সার্কের উদ্যোক্তা হিসেবে শুরু থেকেই সার্কের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ বলিষ্ঠ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসায়-বাণিজ্যের সম্প্রসারণ ও ভারসাম্য রক্ষা, আঞ্চলিক বিরোধ নিষ্পত্তি এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যকার বিদ্যমান সংকট সমাধানে বাংলাদেশ অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া সদস্য দেশগুলোতে মানবপাচার রোধ, সন্ত্রাস দমন, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়ন, রোগ-ব্যাধি ও দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য নানা ধরনের যৌথ কর্মসূচি গৃহীত হয়েছে যেখানে বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ। ঢাকা ঘোষণা, সাপ্টা চুক্তি, সন্ত্রাস দমনসহ সার্কের অসংখ্য কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। সর্বোপরি, সার্কের উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে সার্কের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। আর এতে সার্ক ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক থাকার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
বাংলাদেশের সাথে 'A সংস্থাটির সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর