জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী শাখা কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাশালী শাখা হলো নিরাপত্তা পরিষদ। - বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের - ওপর অর্পিত। তাই এর গুরুত্ব সর্বাধিক। আবার আগ্রাসী রাষ্ট্রের - বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করাসহ প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করার ক্ষমতাও রয়েছে নিরাপত্তা পরিষদের, যা জাতিসংঘের অন্য কোনো শাখার এখতিয়ারে নেই। তাছাড়া এই - পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। তাই, এটি জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা হিসেবে পরিচিত।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী শাখা কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর