ছকের মাধ্যমে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছকের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘকে চিহ্নিত করে। উদ্দীপকের ছকে উল্লেখ রয়েছে প্রতিষ্ঠাকাল ১৯৪৫, বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ এবং সদর দপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র-এরূপ বর্ণনা জাতিসংঘকে উপস্থাপন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা-পরবর্তী বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় জাতিসংঘের জন্ম। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের উদ্যোগে এবং বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলাপ-আলোচনার ফলশ্রুতিতে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভকরে। শুরুতে জাতিসংঘের সদস্যসংখ্যা ছিল ৫১। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩। অতএব বলা যায়, উদ্দীপকের ছক-১ বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘকে চিহ্নিত করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
ছকের মাধ্যমে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর