তুমি কি মনে করো বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উক্ত সংস্থাটি মুখ্য ভূমিকা পালন করছে? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, বিশ্বশান্তি রক্ষায় উক্ত সংস্থা অর্থাৎ জাতিসংঘ মুখ্য ভূমিকা পালন করে। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ আত্মপ্রকাশ করে, যার সদর দপ্তর অবস্থিত আটলান্টিক পাড়ের নিউইয়র্ক শহরে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উল্লিখিত সংস্থা তথা জাতিসংঘের প্রয়োজনীয়তা অপরিসীম। লিগ অব নেশনস-এর ব্যর্থতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা অনুধাবন করে বিশ্বব্যাপী শান্তি আনয়নের জন্য বিশ্ব নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ। জাতিসংঘ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা, আন্তর্জাতিক আইনের সাহায্যে শান্তিপূর্ণ উপায়ে বিশ্বের সকল বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের কোথাও যুদ্ধ বা সামরিক সংঘাত বাঁধলে জাতিসংঘ তা বন্ধ। করার উদ্যোগ নেয়। কখনো কখনো যুদ্ধ বন্ধে বা যুদ্ধের পর ' ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জাতিসংঘ তার শান্তিরক্ষী বাহিনীকেও সংঘাতপূর্ণ এলাকায় পাঠায়। এছাড়া বিশ্ব থেকে ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা দূর করা, মানবাধিকার প্রতিষ্ঠা, পরিবেশ দূষণজনিত সমস্যা মোকাবিলা, জনসংখ্যা বিস্ফোরণরোধ, নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিভিন্ন ধরনের কর্মকান্ড পরিচালনার মাধ্যমেও জাতিসংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে। তাই বলা যায়, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের প্রয়োজনীয়তা অপরিসীম।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে করো বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উক্ত সংস্থাটি মুখ্য ভূমিকা প…
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর