উক্ত সংস্থার সাথে বাংলাদেশর সম্পর্কের গভীরতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত সংস্থাটি হলো জাতিসংঘ। আর জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ জাতিসংঘের নীতি ও আদর্শের প্রতি আস্থাশীল রয়েছে। বাংলাদেশ বিভিন্ন সময়ে নানা সমস্যা মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা পেয়েছে। কার্যত আমাদের মুক্তিযুদ্ধের সময় থেকেই জাতিসংঘের সাথে বাংলাদেশের গভীর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয়গ্রহণকারী প্রায় এক কোটি শরণার্থীকে জাতিসংঘ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি মানবিক সাহায্য দিয়ে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছিল। স্বাধীনতা-পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনেও জাতিসংঘ সাহায্য-সহযোগিতা করেছিল। জাতিসংঘের সদস্যপদ লাভের পর জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশের ভূমিকা ছিল প্রশংসনীয়। বাংলাদেশ এ পর্যন্ত দুবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভকরে যা দেশের জন্য এক বিরল সম্মান। তাছাড়া এ সংস্থা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি, যোগাযোগ, শিশু মৃত্যু হ্রাস, জনসংখ্যা নিয়ন্ত্রণ, রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন, বিজ্ঞান, কৃষ্টি ও সংস্কৃতির উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রগতি অর্জনে যথেষ্ট সাহায্য করছে। জাতিসংঘ আমাদের ভাষা ও শহিদ দিবস ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়ে বাংলা ভাষাকে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। ১৯৯১ সালে মিয়ানমার হতে লাখ লাখ রোহিঙ্গা প্রবেশ করলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এক্ষেত্রে জাতিসংঘ ও তার বিভিন্ন সংস্থা বাংলাদেশকে বিপুলভাবে সাহায্য করায় বাংলাদেশ বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়। ২০১২ সালে আন্তর্জাতিক আদালতের এক রায়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে এক বিরোধ নিষ্পত্তি হয় এবং এক বিশাল সমুদ্রসীমার উপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়। তাছাড়া জাতিসংঘের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ বিভিন্ন দেশে জাতিসংঘ সেনাবাহিনীতে সেনাসদস্য পাঠিয়ে বিশ্বশান্তি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে। সুতরাং সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
উক্ত সংস্থার সাথে বাংলাদেশর সম্পর্কের গভীরতা মূল্যায়ন কর।
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর