১ম ঘটনার উল্লিখিত আন্দোলনের সাথে পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ১ম ঘটনার উল্লিখিত আন্দোলনের সাথে পাঠ্যবইয়ের উনসত্তরের গণঅভ্যুত্থানের সাদৃশ্য রয়েছে। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৯৬৯ সালে সবচাইতে গুরুত্বপূর্ণ আন্দোলন সংঘটিত হয়। ইতিহাসে এটি ঊনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। সকল পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ যার যার অবস্থান থেকে এই আন্দোলনে যুক্ত হয়। উদ্দীপকের ঘটনা-১ এ বলা হয়েছে, ১৯৮৯ সালে তিউনিসিয়ার জনগণ দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতা আকঁড়ে থাকা প্রেসিডেন্ট আইন আল আবেদিন এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে যা, পরে গণ অভ্যুত্থানে রূপ নেয়। এরূপ বর্ণনায় আমার পাঠ্যবইয়ের ১৯৬৯ সালে সংঘঠিত গণঅভ্যুত্থানের সাদৃশ্য পাওয়া যায়। কেননা, পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৯৬৯ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংঘটিত হয়। ইতিহাসে এটি উনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। এটি বিপ্লবাত্মক রূপ পরিগ্রহ করে। সকল গণতান্ত্রিক দল, পেশাজীবী সংগঠন ও মানুষ যার যার অবস্থান থেকে এ আন্দোলনে যুক্ত হয়। এ গণআন্দোলনের ফলে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এ আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ধারণাকে পাকাপোক্ত করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
১ম ঘটনার উল্লিখিত আন্দোলনের সাথে পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাদৃশ্য র…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর