জনাব আশরাফ যে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন সে রাতটির বর্ণনা দাও।
উত্তর: জনাব আশরাফ যে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন সে রাতটি হলো ২৫ মার্চের কালরাত্রি। পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যা চালিয়েছিল তার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। পাকিস্তানি সৈন্যরা ২৫ মার্চ রাত ১১.৩০ মিনিটে ঢাকা সেনানিবাস থেকে রাস্তায় বেরিয়ে পড়ে। নির্বিচারে হত্যা করে এদেশের নিরস্ত্র সাধারণ মানুষদের। উদ্দীপকে জনাব আশরাফ তার নাতি-নাতনীকে মুক্তিযুদ্ধের পূর্ব রাতের ঘটনা তথা ২৫ মার্চের গণহত্যার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। সেই রাতের গণহত্যার প্রথম শিকার হয় ঢাকার ফার্মগেইট এলাকায় রাস্তায় মিছিলরত মুক্তিকামী বাঙালিরা। একই সাথে আক্রমণ চালানো হয় পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইনে। বাঙালি সৈন্যরা পাকিস্তানি সেনাদের প্রতিহত করার চেষ্টা করে। কিন্তু মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্যদের পরিকল্পিত আক্রমণ ঠেকানোর মতো অস্ত্র কিংবা প্রস্তুতি ছিল না বাঙালিদের। ফলে পাকিস্তানি সেনারা রাতে তাদের অনেককেই নির্মমভাবে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ পরিচালিত হয় গভীর রাতে। এ গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষকসহ ৩০০ জন কর্মচারী নিহত হন। শুধু ২৫ মার্চ রাতেই ঢাকায় ৭ থেকে ৮ হাজার লোক নিহত হয়। ঢাকার বাইরে সারা দেশে সেনাবাহিনী ইপিআর ঘাঁটিতে আক্রমণ চালিয়ে পাকিস্তানি সেনারা বেশকিছু বাঙালি সেনাকে হত্যা করে। এভাবেই আক্রমণের শুরুতেই পাকিস্তানি বাহিনী পরিকল্পনা অনুযায়ী দেশের পুলিশ ও ইপিআর ঘাঁটিগুলোর ওপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এসব এলাকায় বহু নিরীহ লোক নিহত হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
জনাব আশরাফ যে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন সে রাতটির…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর