বিভিন্ন দেশের আর্থসামাজিক উন্নয়নে ডায়াগ্রামে প্রদর্শিত 'X [গণিত] সংস্থাটির ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ডায়াগ্রামে প্রদর্শিত 'X [গণিত] সংস্থাটি হলো জাতিসংঘ। বিভিন্ন দেশের আর্থসামাজিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসার লক্ষ্যে বিশ্বনেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা হাতে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পরবর্তী বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় জাতিসংঘের জন্ম। বিশ্বকে শান্তিপূর্ণ বাসস্থান হিসেবে গড়ে তুলতে জাতিসংঘের সদস্যগুলো একযোগে কাজ করে। উদ্দীপকে ছকে 'X [গণিত] এর ছয়টি শাখা নির্দেশ করা হয়েছে যেটি স্পষ্টভাবে জাতিসংঘকে উপস্থাপন করে। কারণ জাতিসংঘ ছয়টি শাখার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শান্তিশৃঙ্খলা রক্ষা ও দেশগুলোর সমৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালনা করে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সদস্য রাষ্ট্রগুলোর মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, বেকার সমস্যার সমাধান, খাদ্য, কৃষি ও শিক্ষার প্রসার, চিকিৎসা ও পুনর্বাসন, মৌলিক মানবাধিকার কার্যকর করা ইত্যাদি বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ করে। এছাড়া বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে সাধারণ পরিষদে সুপারিশ প্রেরণ করা এ পরিষদের অন্যতম দায়িত্ব। এছাড়া অছি পরিষদের মাধ্যমে জাতিসংঘ বিশ্বের অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধানের দায়িত্ব নেয়। অছিভুক্ত অঞ্চলের উন্নতি এবং এলাকার অধিবাসীদের শিক্ষা প্রদান ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য উপযুক্ত করে গড়ে তোলাই হচ্ছে অছি পরিষদের দায়িত্ব। এছাড়া অছি এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, অছি এলাকার জনগণের আবেদন ও অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া এবং অছি এলাকা পরিদর্শনের মাধ্যমে . বাস্তব অবস্থা দেখা ও প্রতিবেদন পেশ করা অছি পরিষদের কাজ। এভাবে জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশের সমৃদ্ধি আনয়নে ভূমিকা পালন করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
বিভিন্ন দেশের আর্থসামাজিক উন্নয়নে ডায়াগ্রামে প্রদর্শিত 'X সংস্থাটি…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর