৬ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: ১৯৭১ সালের ৭ই মার্চ বাঙালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। এদিন ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লক্ষ জনতার স্বতঃস্ফূর্ত সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। এই ভাষণে বঙ্গবন্ধু তেজদীপ্ত কণ্ঠে বাঙালির মাঝে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বুনে দেন। সেটা লালন করে ২৬শে মার্চ বীর বাঙালি শত্রুসেনার মুখোমুখি হয়ে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে অসীম সাহসিকতায়। বঙ্গবন্ধুর দেওয়া দিকনির্দেশনা অনুযায়ী বাঙালি ঘরে ঘরে যার যা ছিল তাই নিয়ে প্রতিরোধের দুর্গ গড়ে তোলে। এ দুর্গ এতটাই দুর্ভেদ্য ছিল যে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অর্জিত হয় বাংলার স্বাধীনতা।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
৬ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর