শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ছবিটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয় তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ছবিটি হলো শহীদ মিনার। এটি ভাষা আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভদ্ধ হলেও এর কাঠামোগত চরিত্রে মিল ছিল না। পূর্ব ও পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলেও ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি সবদিক দিয়ে পূর্ব পাকিস্তানের বাঙালিরা পশ্চিম পাকিস্তানিদের চেয়ে ছিল সম্পূর্ণ আলাদা। ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ভাষার দাবিতে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। ভাষা আন্দোলন ১৯৫২ সালে চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৪৮ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বিশ্ববিদ্যালয় ছাত্রদের সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, "উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।” তখন ছাত্র সমাজ বিক্ষোভে ফেঁটে পড়ে। পরবর্তীতে ১৯৫২ সালের ১৬ জানুয়ারি খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায় সূচিত হয়। ছাত্ররা এ সময় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। তাদের থামাতে ঢাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। এতে শহিদ হন সালাম, বরকত, শফিক, জব্বারসহ নাম না জানা আরও অনেকে। তাদের স্মৃতি অমর করে রাখতে নির্মাণ করা হয় উদ্দীপকের শহিদ মিনার।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল

উদ্দীপকের ছবিটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয় তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

Dhaka · 2023

উত্তর

মৌলিক গণতন্ত্রের ধারা প্রবর্তন করেন সামরিক শাসক আইয়ুব খান।

উত্তর

গেরিলা যুদ্ধ হলো যুদ্ধের একটি বিশেষ কৌশল যার মাধ্যমে শত্রুদের অপর অতর্কিত হামলা চালিয়ে তাদের ঘায়েল করা হয়। গেরিলা যুদ্ধ এমন এক ধরনের যুদ্ধ পদ্ধতি যেখানে ভূমি এবং ভৌগোলিক সুবিধা ব্যবহার করে প্রতিপক্ষের ওপরে প্রাধান্য বিস্তার করা হয়। গেরিলাযুদ্ধ অনেক সময়ে দুর্গম বনাঞ্চল এলাকায় হয়ে থাকে। গেরিলারা যুদ্ধ করার জন্য এবং সামরিক বাহিনীকে মোকাবিলা করার জন্য অনেক রকম সামরিক কৌশল যেমন, অতর্কিত হামলা, অন্তর্ঘাত, ইট, ইত্যাদি ব্যবহার করে থাকে। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এ পদ্ধতিতেই শত্রুসেনাদের ঘায়েল করে।

উত্তর

উদ্দীপকের ছবিটি হলো শহীদ মিনার। এটি ভাষা আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভদ্ধ হলেও এর কাঠামোগত চরিত্রে মিল ছিল না। পূর্ব ও পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলেও ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি সবদিক দিয়ে পূর্ব পাকিস্তানের বাঙালিরা পশ্চিম পাকিস্তানিদের চেয়ে ছিল সম্পূর্ণ আলাদা। ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ভাষার দাবিতে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। ভাষা আন্দোলন ১৯৫২ সালে চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৪৮ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বিশ্ববিদ্যালয় ছাত্রদের সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, "উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।” তখন ছাত্র সমাজ বিক্ষোভে ফেঁটে পড়ে। পরবর্তীতে ১৯৫২ সালের ১৬ জানুয়ারি খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায় সূচিত হয়। ছাত্ররা এ সময় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। তাদের থামাতে ঢাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। এতে শহিদ হন সালাম, বরকত, শফিক, জব্বারসহ নাম না জানা আরও অনেকে। তাদের স্মৃতি অমর করে রাখতে নির্মাণ করা হয় উদ্দীপকের শহিদ মিনার।

উত্তর

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ও মুক্তিযুদ্ধে উপরোক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলনের ভূমিকা আছে। আমি এ কথার সাথে একমত পোষণ করছি। স্বাধীনতাপূর্ব বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ১৯৫২ সালের ভাষা আন্দোলন নতুন যুগের সূচনা করে। এর মাধ্যমে বাঙালির মধ্যে যে জাতীয়তাবাদী চেতনার সূচনা হয় তা পরবর্তী সকল আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। যার চূড়ান্ত পরিণতি আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেখতে পাই। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপকের শহিদ মিনার তথা ১৯৫২ সালে সংঘটিত ভাষা আন্দোলনের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে আমি মনে করি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে 'রাষ্ট্রভাষা বাংলা চাই' দাবিতে মিছিল বের করলে হানাদার পাকিস্তানি পুলিশ তাতে গুলি চালায়। এতে শহিদ হন সালাম, শফিক, জব্বার, রফিকসহ নাম না জানা আরও অনেক বীর সন্তান। ফলে ভাষা আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠলে পশ্চিম পাকিস্তান সরকার ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়। ভাষা আন্দোলন বাঙালি জাতির মনে বপন করেছিল বাঙালি জাতীয়তাবোধের বীজ; যা ভাষা আন্দোলন পরবর্তী প্রত্যেকটি আন্দোলনে বাঙালি জাতিকে অগ্রগামী করেছে। ওই আন্দোলনে যে ঐক্য ও বিপ্লবী চেতনার সৃষ্টি হয়, তা বাঙালি জাতির ইতিহাস রচনায় নির্দেশক হিসেবে কাজ করে। ভাষা আন্দোলনের চেতনা ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানকে বেগবান করেছে এবং এর চূড়ান্ত পরিণতি ঘটেছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে। ভাষা আন্দোলন বাঙালির মধ্যে যে জাতীয়তাবোধের জন্ম দিয়েছিল তা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা যোগায়। আলোচনার পরিশেষে তাই বলা যায়, ১৯৫২ সালে জাতীয়তাবাদী চেতনার যে অগ্নিশিখা প্রজ্জলিত হয় তা পদে পদে বিপ্লবের স্ফুলিঙ্গ হয়ে বর্ষিত হয় পাকিস্তান শত্রুসেনার ওপর। সে তোপে পাকিস্তান তিরোহিত হয়। আর এ বাংলার মাটিতে অঙ্কুরিত হয় সবুজ ঘাস, আকাশে উদিত হয় স্বাধীনতার রক্তিম সূর্য।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: 'A′A^{\prime} নামক একটি রাষ্ট্র জোরপূর্বক 'B′B^{\prime} রাষ্ট্রের একটি প্রদেশ দখল করে নেয়। এ সমস্যা নিরসনকল্পে একটি আন্তর্জাতিক সংস্থা 'A′A^{\prime} রাষ্ট্রের বিরুদ্ধে আর্থিক ও বৈদেশিক সম্পর্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ঘটনা-২ : কতিপয় মুসলিম রাষ্ট্র মিলে মুসলমানদের স্বার্থরক্ষায় একটি সংস্থা গড়ে তোলে। ১৯৬৯ সালে সংস্থাটি সদস্য রাষ্ট্রের রাষ্ট্র প্রধানদের নিয়ে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করে।

Mymensingh · 2023

ক
SAARC-এর পূর্ণরূপ লিখ।
খ
অছি এলাকা বলতে কী বোঝায়?
গ
ঘটনা-১ এর 'A′A^{\prime} রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব সংস্থার যে অঙ্গসংগঠনটি কাজ করছে তার গঠন ব্যাখ্যা কর।
ঘ
ঘটনা-২ এ উল্লিখিত সংস্থাটির সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অছি এলাকা বলতে কী বোঝায়?

অছি এলাকা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.SAARC-এর পূর্ণরূপ লিখ।

SAARC-এর পূর্ণরূপ লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' অঞ্চলে রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষদের মারা হয়। এর ফলে উক্ত অঞ্চলে যুবকরা প্রতিবেশি দেশে গিয়ে আশ্রয় নেয় এবং প্রশিক্ষণ গ্রহণ করে। যুবকরা নিজ এলাকায় ফিরে এসে শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়। অবশেষে তারা তাদের অঞ্চলকে শত্রুমুক্ত করে। বিশ্বের মানচিত্রে 'A′A^{\prime} অঞ্চলটি একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।

Mymensingh · 2023

ক
কাকে মুখ্যমন্ত্রী করে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করা হয়?
খ
দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়?
গ
'ক' অঞ্চলে যে আন্দোলনকে নির্দেশ করে তার সংগঠন ও পরিচালনা ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'ক' অঞ্চলের আন্দোলনটি ছিল স্বতন্ত্র জাতিসত্ত্বার চেতনা- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়?

দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কাকে মুখ্যমন্ত্রী করে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করা হয়?

কাকে মুখ্যমন্ত্রী করে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৯৮৫ সালে দক্ষিণ এশিয়ার কয়েকটি রাষ্ট্র মিলে 'A′A^{\prime} সংস্থাটি গড়ে তোলে। সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোকে জাতীয়ভাবে আত্মনির্ভরশীল হওয়ার জন্য দরকারি উদ্যোগ গ্রহণ করে। এছাড়াও সংস্থাটি শিক্ষার মানোন্নয়ন, দারিদ্র্য দূরীকরণে, সুস্বাস্থ্য নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

Mymensingh · 2023

ক
জাতিসংঘের প্রথম মহাসচিব এর নাম কী?
খ
লিগ অব নেশনস কেন স্থয়িত্ব লাভ করেনি?
গ
'A′A^{\prime} সংস্থাটির গঠন ব্যাখ্যা কর।
ঘ
বাংলাদেশের সাথে 'A′A^{\prime} সংস্থাটির সম্পর্ক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লিগ অব নেশনস কেন স্থয়িত্ব লাভ করেনি?

লিগ অব নেশনস কেন স্থয়িত্ব লাভ করেনি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জাতিসংঘের প্রথম মহাসচিব এর নাম কী?

জাতিসংঘের প্রথম মহাসচিব এর নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঘটনা-২ এ উল্লিখিত সংস্থাটির সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে- বিশ্লেষণ কঘটনা-১ এর 'A [গণিত] রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব সংস্থার যে অঙ্গসংগঠনটি কাজ করছে তারঅছি এলাকা বলতে কী বোঝায়?SAARC-এর পূর্ণরূপ লিখ।উদ্দীপকে 'ক' অঞ্চলের আন্দোলনটি ছিল স্বতন্ত্র জাতিসত্ত্বার চেতনা- বিশ্লেষণ কর।'ক' অঞ্চলে যে আন্দোলনকে নির্দেশ করে তার সংগঠন ও পরিচালনা ব্যাখ্যা কর।দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়?কাকে মুখ্যমন্ত্রী করে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করা হয়?বাংলাদেশের সাথে 'A [গণিত] সংস্থাটির সম্পর্ক বিশ্লেষণ কর।'A [গণিত] সংস্থাটির গঠন ব্যাখ্যা কর।লিগ অব নেশনস কেন স্থয়িত্ব লাভ করেনি?জাতিসংঘের প্রথম মহাসচিব এর নাম কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।