“বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ও মুক্তিযুদ্ধে উপরোক্ত আন্দোলনের বিরাট ভূমিকা আছে।”- তুমি কি এ কথায় একমত? তোমার যুক্তির আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ও মুক্তিযুদ্ধে উপরোক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলনের ভূমিকা আছে। আমি এ কথার সাথে একমত পোষণ করছি। স্বাধীনতাপূর্ব বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ১৯৫২ সালের ভাষা আন্দোলন নতুন যুগের সূচনা করে। এর মাধ্যমে বাঙালির মধ্যে যে জাতীয়তাবাদী চেতনার সূচনা হয় তা পরবর্তী সকল আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। যার চূড়ান্ত পরিণতি আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেখতে পাই। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপকের শহিদ মিনার তথা ১৯৫২ সালে সংঘটিত ভাষা আন্দোলনের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে আমি মনে করি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে 'রাষ্ট্রভাষা বাংলা চাই' দাবিতে মিছিল বের করলে হানাদার পাকিস্তানি পুলিশ তাতে গুলি চালায়। এতে শহিদ হন সালাম, শফিক, জব্বার, রফিকসহ নাম না জানা আরও অনেক বীর সন্তান। ফলে ভাষা আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠলে পশ্চিম পাকিস্তান সরকার ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়। ভাষা আন্দোলন বাঙালি জাতির মনে বপন করেছিল বাঙালি জাতীয়তাবোধের বীজ; যা ভাষা আন্দোলন পরবর্তী প্রত্যেকটি আন্দোলনে বাঙালি জাতিকে অগ্রগামী করেছে। ওই আন্দোলনে যে ঐক্য ও বিপ্লবী চেতনার সৃষ্টি হয়, তা বাঙালি জাতির ইতিহাস রচনায় নির্দেশক হিসেবে কাজ করে। ভাষা আন্দোলনের চেতনা ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানকে বেগবান করেছে এবং এর চূড়ান্ত পরিণতি ঘটেছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে। ভাষা আন্দোলন বাঙালির মধ্যে যে জাতীয়তাবোধের জন্ম দিয়েছিল তা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা যোগায়। আলোচনার পরিশেষে তাই বলা যায়, ১৯৫২ সালে জাতীয়তাবাদী চেতনার যে অগ্নিশিখা প্রজ্জলিত হয় তা পদে পদে বিপ্লবের স্ফুলিঙ্গ হয়ে বর্ষিত হয় পাকিস্তান শত্রুসেনার ওপর। সে তোপে পাকিস্তান তিরোহিত হয়। আর এ বাংলার মাটিতে অঙ্কুরিত হয় সবুজ ঘাস, আকাশে উদিত হয় স্বাধীনতার রক্তিম সূর্য।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
“বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ও মুক্তিযুদ্ধে উপরোক্ত আন্দোলনের বির…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর