উদ্দীপকে উল্লিখিত বিজয় দিবস অর্জনের ধাপসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিজয় দিবস অর্জনের পটভূমি ছিল সূদূরপ্রসারী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল বিভিন্ন ঘটনাবলি ও সংগ্রামের সর্বশেষ পরিণতি। পাকিস্তান সৃষ্টির শুরু থেকে বাঙালি জাতি যে শোষণ বঞ্চনার শিকার হয়েছিল তার প্রতিবাদ করেছে পদে পদে। কিন্তু সাময়িক প্রশান্তি মিললেও শোষণের খাড়া নেমে এসেছিল পুনরায়। তাই বাঙালি রুখে দাড়ায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে দেশকে স্বাধীন করার মহান ব্রত নিয়ে। উদ্দীপকের প্রধান শিক্ষকের বক্তব্যে আমাদের মহান বিজয় দিবসের কথা উঠে এসেছে। কিন্তু এ বিজয় দিবস অর্জনের পথ ছিল অনেক কঠিন এবং ঘটনাবহুল। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির শুরু থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব বাংলার ওপর বৈষম্যমূলক শাসন প্রতিষ্ঠা করেছিল। এ বৈষম্য শুরু হয়েছিল প্রথমত ভাষার দিক থেকে। পরবর্তীতে অর্থনৈতিক, প্রশাসনিক, সামরিক সকল ক্ষেত্রে ছড়িয়ে গিয়েছিল। এ কারণে ৫২-এর ভাষা আন্দোলন, পরবর্তীতে ৬৬-এর ছয় দফা এবং এ অবস্থার নিস্তার না হলে ৬৯-এর গণঅভ্যুত্থান হয়েছিল। ফলে ভীত পশ্চিম পাকিস্তানি সরকার উপায়ন্তর না দেখে ১৯৭০ সালে নির্বাচন দিতে বাধ্য হয়। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করতে থাকে এবং নির্বাচনের রায় বানচাল করার ষড়যন্ত্র করে। কিন্তু তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঙালি জাতি প্রতিরোধ গড়ে তোলে এবং দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিজয় দিবস অর্জনের ধাপসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর