“যে আদর্শ ও চেতনা নিয়ে তারা যুদ্ধে নেমেছিল তার পরিপূর্ণতা আমাদের সংবিধান দিয়েছে"- বক্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: যে আদর্শ ও চেতনা নিয়ে তারা যুদ্ধে নেমেছিল তার পরিপূর্ণতা আমাদের সংবিধান দিয়েছে- মন্তব্যটি যথার্থ। ১৯৪৭ সালের পর থেকেই গণতন্ত্রের জন্য বাঙালিরা দীর্ঘ সংগ্রাম করেছে। বাংলাদেশকে সত্যিকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা ছিল তাদের লক্ষ্য ও আদর্শ। পাকিস্তান রাষ্ট্রের শুরু থেকেই বাঙালিরা পাকিস্তানি শাসকগোষ্ঠীর রাজনীতিতে ধর্মের ব্যবহার, অন্যকথায় সাম্প্রদায়িতকতার বিরুদ্ধে সংগ্রাম করেছে। 'ধর্ম যার যার রাষ্ট্র হবে সবার' এ চেতনা ও আদর্শ নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছে। আমাদের স্বাধীনতা সংগ্রামের মূলে ছিল স্বতন্ত্র জাতিসত্তার চেতনা, যাকে আমরা বলি বাঙালি জাতীয়তাবাদ। একটি স্বতন্ত্র জাতির জন্য স্বাধীন রাষ্ট্র আবশ্যক হয়। আর বাঙালি জাতিসত্তার মধ্যে আমাদের নিজস্ব ভূখণ্ড, ভাষা-সাহিত্য, অসাম্প্রদায়িক বা সহিষ্ণু সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যগত চেতনা নিহিত রয়েছে। পাকিস্তান আমলে রাষ্ট্র ছিল পশ্চিম পাকিস্তানভিত্তিক সামরিক-বেসামরিক আমলা ও সুবিধাভোগী গোষ্ঠীর একটি প্রতিষ্ঠান। কিন্তু ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীনতা লাভের পর বাংলাদেশ পরিচালনার জন্য ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন করা হয়। এ সংবিধানে মুক্তিযোদ্ধাদেরসহ দেশের সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। স্বাধীনতার পর প্রণীত আমাদের দেশের সংবিধানের চারটি মূ লনীতি হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষত ও জাতীয়তাবাদ। এই চারটি আদর্শকে সামনে রেখেই লড়াই করেছিলেন মুক্তিযোদ্ধারা। সুতরাং আলোচনা থেকে বলা যায়, প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
“যে আদর্শ ও চেতনা নিয়ে তারা যুদ্ধে নেমেছিল তার পরিপূর্ণতা আমাদের সং…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর