ছকের উল্লিখিত 'ক' সংস্থাটির কার্যক্রমের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: ছকে উল্লিখিত সংস্থাটি হলো সার্ক। আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় সার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর তারিখে ঢাকায় সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা আটটি। সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। উদ্দীপকের 'ক' সংস্থাটি জীবনযাত্রার মান উন্নয়ন করে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্ক স্থাপন করে ও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এরূপ বর্ণনায় সার্কের উদ্দেশ্যের ও কার্যক্রমের প্রতিফলন ঘটে। দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্য, নিরক্ষরতা, অপুষ্টি, জনসংখ্যার আধিক্য, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি সমস্যা দূরীকরণ ও পারস্পরিক উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিতে সার্ক গঠিত হয়। এছাড়া সার্ক গঠনের আরো কতকগুলো সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। যেমন- ১. সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন করা; ২. এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও সংস্কৃতির বিকাশ নিশ্চিত করা; ৩. দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জাতীয়ভাবে আত্মনির্ভরশীল করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা; ৪. এ অঞ্চলের রাষ্ট্রগুলোর সাধারণ স্বার্থে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি করা; ৫. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতার সম্পর্ক স্থাপন; ৬. অন্যান্য আঞ্চলিক সহযোগিতা সংস্থার সাথে সম্পর্ক উন্নয়ন করে সার্কের লক্ষ্য বাস্তবায়নে উদ্যোগী হওয়া; ৭. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা; ৮. দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার নীতি মেনে চলা এবং ৯. অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
ছকের উল্লিখিত 'ক' সংস্থাটির কার্যক্রমের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর