উদ্দীপকের 'খ' সংস্থাটির বর্ণিত কার্যক্রম কি সংস্থাটি প্রতিষ্ঠার উদ্দেশ্য বাস্তবায়নে সক্ষম? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'খ' সংস্থাটি হলো জাতিসংঘ। উদ্দীপকে বর্ণিত কার্যক্রম জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য বাস্তবায়নে সক্ষম বলে মনে করি। বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসার লক্ষ্যে বিশ্বনেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা হাতে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পরবর্তী বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় জাতিসংঘের জন্ম। বিশ্বকে শান্তিপূর্ণ বাসস্থান হিসেবে গড়ে তুলতে জাতিসংঘের সদস্যগুলো একযোগে কাজ করে। উদ্দীপকের 'খ' সংস্থাটি শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করে। বিভিন্ন দেশের বিবাদের মীমাংসা করে এবং মানব সেবামূলক সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলে। এরূপ বর্ণনায় জাতিসংঘের উদ্দেশ্যকে উপস্থাপন করে। কারণ, বিশ্বশান্তি ও সহযোগিতার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতিসংঘের উদ্দেশ্যগুলো হলো- ১. শান্তির প্রতি হুমকি ও আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্বশান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা। ২. সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা। ৩. অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবসেবামূলক সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা। ৪. জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও নারী-পুরুষ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। ৫. আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করা। আলোচনার পরিশেষে বলা যায়, জাতিসংঘের এই উদ্দেশ্যগুলোর অনেক অংশই উদ্দীপকের 'খ' সংস্থাটির মধ্যে খুঁজে পাওয়া যায়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'খ' সংস্থাটির বর্ণিত কার্যক্রম কি সংস্থাটি প্রতিষ্ঠার উদ্…
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর