উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির নাম কী? মুসলমানদের স্বার্থ রক্ষায় উক্ত সংগঠনের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির নাম ওআইসি। মুসলমানদের স্বার্থ রক্ষায় সংস্থাটির গুরুত্ব অপরিসীম। মুসলিম বিশ্বের স্বার্থরক্ষার জন্য ওআইসি প্রতিষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে পশ্চিমা বিশ্বের সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশগুলোর বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষাপটে ১৯৬৯ সালে ইসরাইল অতর্কিতে মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসায় অগ্নিসংযোগ করে। ফলে মুসলমানদের পবিত্র স্থান রক্ষার জন্য ওআইসি গঠিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, বিশ্বের সকল মুসলমানের স্বার্থ ও মর্যাদা রক্ষায় একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৭। বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রই এর সদস্য। এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। এ থেকে সহজেই বোঝা যায় এখানে ওআইসির কথা বলা হয়েছে। মুসলমানদের স্বার্থরক্ষায় এর ভূমিকা অত্যধিক। কেননা, মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসায় ইসরাইল হামলা করলে মুসলিম বিশ্ব তীব্র প্রতিবাদ জানায়। এ ঘটনাকে কেন্দ্র করে ১৯৬৯ সালে ২৪টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের নিয়ে মরোক্কোর রাজধানী রাবাতে এক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐ সম্মেলনে মুসলিম রাষ্ট্রগুলোর স্বার্থরক্ষায় একটি সংস্থা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করা হয় এবং ২৫শে সেপ্টেম্বর তারিখে ওআইসি গঠিত হয়। এই সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামি ভ্রাতৃত্ব রক্ষা করা, বর্ণবৈষম্য বিলোপ করা, মুসলমানদের পবিত্র ভূমি রক্ষা করা, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা ও সকল সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির নাম কী? মুসলমানদের স্বার্থ রক্ষায় উক্ত স…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর