"উদ্দীপকে বর্ণিত সংগঠনটির সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে”- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগঠনটি হলো ওআইসি। বাংলাদেশ ও ওআইসি-র মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) হলো মুসলিম বিশ্বের স্বার্থ সংরক্ষণের একমাত্র সংস্থা। মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশও ওআইসির সদস্য। ফলে শুরু থেকে বাংলাদেশ ওআইসির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে আসছে। ওআইসিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বাংলাদেশকে এর প্রতিটি প্রতিষ্ঠান, অঙ্গসংগঠন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটির সদস্য করা হয়েছে। উদ্দীপকে উল্লিখিত সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সংহতি প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ মুসলিম বিশ্বের বিভিন্ন ঘটনাপ্রবাহে যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যেমন- ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে অব্যাহত সমর্থন জানিয়ে আসছে। এছাড়া ওআইসির সদস্য পদ বাংলাদেশকে বিভিন্ন মুসলিম দেশের স্বীকৃতি অর্জন এবং জাতিসংঘের সদস্যপদসহ বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভে সাহায্য করেছে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে তেলসমৃদ্ধ মুসলিম দেশগুলোর সহযোগিতা পেয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশ ওআইসির সদস্যদেশগুলোর সহযোগিতা লাভ করে আসছে। তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং পুরাতন মসজিদ সংরক্ষণের জন্য বাংলাদেশ ওআইসির কাছ থেকে আর্থিক সহায়তা পায়। বস্তুত বাংলাদেশ ওআইসির সদস্য হওয়ার পর থেকে এর নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতএব বলা যায়, ওআইসির সাথে বাংলাদেশের অত্যন্ত গভীর সম্পর্ক।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
"উদ্দীপকে বর্ণিত সংগঠনটির সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে”- উক্ত…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর