উদ্দীপকের মি. পুলক বাঙালিদের কোন আন্দোলনে আত্মত্যাগের কথা স্মরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. পুলক বাঙালিদের ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাঙালিদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন। পাকিস্তানের শতকরা ৫৬ জনের মাতৃভাষা ছিল বাংলা। উর্দু কোনো অঞ্চলেরই মাতৃভাষা ছিল না। সাধারণত অধিকাংশ নাগরিকের মাতৃভাষাই যেকোনো স্বাধীন দেশের রাষ্ট্রভাষা হিসেবে পরিগণিত হয়। অথচ সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে পাকিস্তানে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। বাংলাদেশে (পূর্ব পাকিস্তানে) এ অন্যায়ের বিরুদ্ধে ১৯৪৮ সালে যে আন্দোলন আরম্ভহয় তা ভাষা আন্দোলন নামে খ্যাত। উদ্দীপকের মি. অলক সিদ্ধান্ত নিল তার একমাত্র মেয়েকে ইংরেজি মাধ্যমে পড়াবেন। এতে মি. অলকের বড় ভাই মি. পুলক বাঙ্গালী জাতি ভাষার জন্য যে আত্মত্যাগ করেছেন তাদের প্রতি সম্মান জানিয়ে তার ভাতিজিকে বাংলা মাধ্যমে পড়ানোর জন্য পরামর্শ দেন। পুলকের এরূপ বক্তব্যে ভাষা আন্দোলনে আত্মত্যাগকারীদের কথা সুস্পষ্ট। কেননা, ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজসহ মাতৃভাষা প্রেমি জনগণ তীব্র আন্দোলন গড়ে তোলে। তাদের থামাতে ঢাকায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করা হয়। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে শহিদ হন সালাম, বরকত, শফিক, রফিক ও জব্বারসহ আরও অনেক বীর সন্তান। ফলে ভাষা আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। বাধ্য হয়ে পাকিস্তানি সরকার বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি মেনে নেয়। ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দান করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের মি. পুলক বাঙালিদের কোন আন্দোলনে আত্মত্যাগের কথা স্মরণ করে…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর