'মি. অলক যে আত্মত্যাগের কথা স্মরণ করে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তা বাঙালি জাতিয়তাবাদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে'- বিশ্লেষণ কর।
উত্তর: মি. অলক ভাষা আন্দোলনে আত্মত্যাগকারীদের কথা স্মরণ করে তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। আর ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাষা আন্দোলন বাঙালি জনগণের মধ্যে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটায় এবং বাঙালি নবচেতনায় উদ্বুদ্ধ হয়। এ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালিরা সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা, স্বতন্ত্র অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। ভাষা আন্দোলন পাকিস্তানি শাসকদের ক্ষমতার ভিতে প্রচণ্ড ঝাঁকুনি দেয় এবং তারা বাঙালিদের সমীহ করতে শেখে। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি ঐক্যবদ্ধ হয় এবং অন্যায়ের প্রতিবাদ করতে শেখে। উদ্দীপকের মি. অলকের উপলব্ধিতে ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের স্মৃতি প্রকাশ পেয়েছে। ১৯৫২ সালে বাঙালির এ ঐক্যবদ্ধ আন্দোলনই বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দান করে। এ আন্দোলনেই তাদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটে, সচেতনতা সৃষ্টি হয় এবং বাংলা ভাষা ও সংস্কৃতিতে নতুন প্রাণাবেগ তৈরি হয়। এর মাধ্যমেই বাঙালি জাতি স্বকীয়তা বজায় রাখা এবং নিজের অস্তিত্ব রক্ষার প্রয়োজনীয়তাকে যথাযথভাবে উপলব্ধি করতে সক্ষম হয়। এর অনুপ্রেরণার ভিত্তিতে পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে ৬ দফা কর্মসূচির জনপ্রিয়তা বাঙালি জাতীয়তাবাদকে আরও সুসংগঠিত করে তোলে। শুরু হয় ১৯৬৮-৬৯ এর গণআন্দোলন। ভাষা আন্দোলনের চেতনা থেকে সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদের চরম সাফল্যজনক বহিঃপ্রকাশ ঘটে ১৯৭০ সালের নির্বাচন, অসহযোগ আন্দোলন ও সশস্ত্র মুক্তিযুদ্ধে। পরিশেষে বলা যায়, ভাষা আন্দোলনের চেতনা থেকেই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, এ আন্দোলনই ছিল বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
'মি. অলক যে আত্মত্যাগের কথা স্মরণ করে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর