জনাব 'X [গণিত] কোন সংস্থায় কাজ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'X [গণিত] দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক-এ কাজ করছেন। পাশাপাশি ৮টি রাষ্ট্র মিলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (South Asian Association for Regional Co-operation) বা SAARC গঠিত হয়। সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অগ্রগতি সাধনের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছে। কারণ দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত। দারিদ্র্য, নিরক্ষরতা, অপুষ্টি, জনসংখ্যার আধিক্য, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি এ দেশগুলোর দীর্ঘদিনের সমস্যা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমস্যা দূরীকরণ ও পারস্পরিক উন্নয়ন সাধনই এ সংস্থার উদ্দেশ্য। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ঐ বছরই ৮ ডিসেম্বর ঢাকায় সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সার্কের সদস্য রাষ্ট্র। সার্ক তার ৫টি প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করে। উদ্দীপকের জনাব 'X [গণিত] প্রতিবেশী দেশগুলোকে নিয়ে গঠিত একটি সংস্থায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। সংস্থাটি কয়েকটি রাষ্ট্র নিয়ে গঠিত। সংগঠনটি সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অগ্রগতির জন্য কাজ করে। এটির প্রাতিষ্ঠানিক কাঠামোর পাঁচটি স্তর আছে। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে সার্কের চিত্র পাওয়া যায়। সে হিসেবে জনাব 'X [গণিত] সার্কে কর্মরত।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
জনাব 'X কোন সংস্থায় কাজ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর