জনাব 'Y [গণিত] এর কর্মরত সংস্থায় বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: জনাব 'Y [গণিত] জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবদান ঈর্ষনীয়। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান খুবই গৌরবের। এ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে শান্তিরক্ষা বাহিনীতে কমান্ডার হিসেবে ও ঊর্ধ্বতন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের ভূমিকার আরেকটি স্বীকৃতি, যা দেশের মর্যাদা অনেক বৃদ্ধি করেছে। বাংলাদেশের এ অবদানের স্বীকৃতি হিসেবে বিবিসি বাংলাদেশি শান্তিরক্ষীদের "The cream of UN Peacekeepers" বলে আখ্যায়িত করেছে। উদ্দীপকের জনাব 'Y [গণিত] বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তা। তিনি সর্বাধিক গুরুত্বপূর্ণ ও বৃহৎ আন্তর্জাতিক সংস্থার একটি শাখায় কর্মরত। তিনি আফ্রিকার একটি দেশে শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত। তিনি সেখানকার বিদ্যমান বিরোধ মীমাংসায় সফল হন। অর্থাৎ জনাব 'Y [গণিত] জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে কর্মরত। আর বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অন্যতম সদস্য দেশ। শুরু থেকেই বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডে সমর্থন জানাচ্ছে ও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সর্বপ্রথম ১৯৮৮ সালে বাংলাদেশ নামিবিয়া (UNITAG) এবং ইরাক-ইরানে (UNIIMOG) দুটি শান্তিরক্ষার অপারেশনে অংশগ্রহণের জন্য সেনাসদস্য প্রেরণ করে। তখন থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ ৪০টি দেশে জাতিসংঘের শান্তিরক্ষাকারী মিশনে অংশগ্রহণ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সেনাসদস্য প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষস্থান দখল করে আছে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে এ পর্যন্ত প্রায় ১.৪৬ লক্ষ সেনাসদস্য পাঠিয়েছে। ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৭১০ জন নারী পুলিশ মিশন শেষ করে দেশে ফিরেছেন। আলোচনা শেষে তাই বলা যায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান খুবই গুরুত্বপূর্ণ।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
জনাব 'Y এর কর্মরত সংস্থায় বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর