উদ্দীপকে যে আন্দোলনের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে যেটি সংঘটিত হয়েছিল ১৯৬৯ সালে। মৌলিক গণতন্ত্র, আগরতলা মামলা, আইয়ুব খানের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ উনসত্তরের গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল। বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থনসহ ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ১১ দফা কর্মসূচি ঘোষণা করে। তখন তারা আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন শুরু করে। এক পর্যায়ে এ আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে এবং দুর্বার গণআন্দোলনে রূপ নেয়। উদ্দীপকের শিক্ষিত ও সচেতন ব্যক্তি জনাব নাসির মিয়া এক সমাবেশে বলেন, মৌলিক গণতন্ত্র, আগরতলা মামলা ও আইয়ুব খানের বিরুদ্ধে আমরা বাঙালি জাতি একসময় দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। আর সেই আন্দোলনে ভীত হয়েই তৎকালীন ক্ষমতাসীন সরকার আগরতলা মামলা প্রত্যাহার করেছিল। এরূপ বর্ণনায় ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবি প্রকাশ পায়। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৯৬৯ সালে সবচাইতে গুরুত্বপূর্ণ আন্দোলন সংঘটিত হয়। ইতিহাসে এটি উনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। সকল পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ যার যার অবস্থান থেকে এই আন্দোলনে যুক্ত হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে যে আন্দোলনের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা দাও।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর