তুমি কি মনে কর এই ধরনের একটি আন্দোলন তৎকালীন পাকিস্তানের শাসন ব্যবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করে? মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান তৎকালীন পাকিস্তানের শাসন ব্যবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করে। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৯৬৯ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংঘটিত হয়। ইতিহাসে এটি উনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। এটি বিপ্লবাত্মক রূপ পরিগ্রহ করে। সকল গণতান্ত্রিক দল, পেশাজীবী সংগঠন ও মানুষ যার যার অবস্থান থেকে এ আন্দোলনে যুক্ত হয়। উদ্দীপকের জনাব নাসির মিয়ার বক্তব্যে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহের ইঙ্গিত পাওয়া যায়। তৎকালীন আইয়ুব সরকারের পতনসহ পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এ আন্দোলন তীব্র আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। এর পূর্বে তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেন। ১৯৭০ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে জেনারেল ইয়াহিয়া খানের নতুন সামরিক সরকার বাধ্য হয়। গণঅভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তা-ভাবনার বিকাশ ঘটে। বাঙালি জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। আলোচনার পরিশেষে বলা যায়, ১৯৭০-এর নির্বাচন এবং ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের ব্যাপক প্রভাব ছিল। মূলত বাঙালি জাতীয়তাবাদের ভাবাদর্শে এসব অর্জন সম্ভব হয়। অতএব, এ কথা দ্বিধাহীনভাবে বলা যায় যে, বাংলার ইতিহাসের মোড় ঘুরাতে ঊনসত্তরের গণঅভ্যুত্থান তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর এই ধরনের একটি আন্দোলন তৎকালীন পাকিস্তানের শাসন ব্যবস…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর