"বাংলাদেশের সাথে উদ্দীপকের সংস্থাটির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে"-উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: "বাংলাদেশের সাথে উদ্দীপকের সংস্থাটি অর্থাৎ জাতিসংঘের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে।"- উক্তিটি যথার্থ। আমাদের মুক্তিযুদ্ধের সময় থেকেই জাতিসংঘের সাথে বাংলাদেশে গভীর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এর কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যেমন- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয়গ্রহণকারী প্রায় এক কোটি শরণার্থীকে জাতিসংঘ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি মানবিক সাহায্য দিয়ে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছিল। স্বাধীনতা-পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনেও জাতিসংঘ সাহায্য-সহযোগিতা করেছিল। জাতিসংঘের সদস্যপদ লাভের পর জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশের ভূমিকা ছিল প্রশংসনীয়। জাতিসংঘ 'ভাষা ও শহিদ' দিবস ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দিয়ে বাংলা ভাষাকে সর্বোচ্চ মর্যাদার আসনে উন্নীত করেছে। ১৯৯১ সালে মিয়ানমার হতে লাখ লাখ রোহিঙ্গা প্রবেশ করলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এক্ষেত্রে জাতিসংঘ ও তার বিভিন্ন সংস্থা বাংলাদেশকে বিপুলভাবে সাহায্য করায় বাংলাদেশ বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়। তাছাড়া ২০১২ সালে আন্তর্জাতিক আদালতের এক রায়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে এক বিরোধ নিষ্পত্তি' হয়। তাছাড়া জাতিসংঘের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ বিভিন্ন দেশে জাতিসংঘ সেনাবাহিনীতে সেনাসদস্য পাঠিয়ে বিশ্বশান্তি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে। অতএব সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের সাথে জাতিসংঘের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে- এ কথা নির্ধিদ্বায় বলা যায়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
"বাংলাদেশের সাথে উদ্দীপকের সংস্থাটির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে"-উক্ত…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর