"বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় 'B [গণিত] -এর চেয়ে 'C [গণিত] -এর ভূমিকা অধিক”- তুমি কি একমত? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় 'B [গণিত] -এর চেয়ে 'C [গণিত] -এর ভূমিকা অধিক-কথাটির সাথে আমি একমত। উদ্দীপকে 'B [গণিত] কমনওয়েলথ এবং 'C [গণিত] জাতিসংঘের প্রতিনিধিত্ব করে। কেননা, কমনওয়েলথের সদস্য সংখ্যা ৫৪ এবং সদর দপ্তর লন্ডন এবং জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩ এবং সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত। বিশ্বের বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দেশের জনগণের মধ্যে সহযোগিতা ও সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে, কমনওয়েলথ শুধু ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশের স্বার্থে কাজ করে। জাতিসংঘ শান্তির প্রতি হুমকি ও আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্বশান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ প্রয়োজনে শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করে থাকে। তাছাড়া সদস্য রাষ্ট্রগুলোর মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, বেকার সমস্যার সমাধান, খাদ্য, কৃষি, শিক্ষা, মৌলিক মানবাধিকার কার্যকর ইত্যাদি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে থাকে জাতিসংঘ। অছিভুক্ত অঞ্চলের অধিবাসীদের সচেতনতা সৃষ্টির মাধ্যমে স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের জন্য উপযুক্ত করে গড়ে তুলে। সর্বোপরি, জাতিসংঘ এমন একটি পৃথিবী গড়ে তুলতে চায় যেখানে সাম্য ও শান্তি বিরাজ করে। বিশ্বের যেকোনো স্বাধীন শান্তিকামী রাষ্ট্র এর সদস্য হতে পারে। তাই বলা যায়, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় 'B [গণিত] অর্থাৎ কমনওয়েলথ এর চেয়ে 'C [গণিত] অর্থাৎ জাতিসংঘের ভূমিকা অধিক-কথাটি যথার্থ।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
"বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় 'B -এর চেয়ে 'C -এর ভূমিকা অধিক”- তুমি কি…
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর