ওআইসি (OIC) কেন গঠিত হয়েছিল? ব্যাখ্যা কর।
উত্তর: ১৯৬৯ সালের ২১ আগস্ট ইসরাইল অতর্কিতে মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসায় অগ্নিসংযোগ করে। সমগ্র মুসলিম বিশ্ব এর তীব্র নিন্দা জানায় ও ক্ষোভ প্রকাশ করে এবং ওই বছরেরই সেপ্টেম্বর মাসে ২৪টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের নিয়ে মরক্কোর রাজধানী রাবাতে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মুসলিম রাষ্ট্রগুলোর স্বার্থরক্ষায় একটি সংস্থা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করা হয় এবং ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর OIC গঠিত হয়। এভাবেই মুসলিম রাষ্ট্রগুলোর স্বার্থরক্ষার্থে OIC-এর সৃষ্টি হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
ওআইসি (OIC) কেন গঠিত হয়েছিল? ব্যাখ্যা কর।
উত্তর