তথ্য-১ কোন সংস্থাটিকে নির্দেশ করে? তার গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উত্তর: তথ্য-১ সার্ক সংস্থাটিকে নির্দেশ করে। সার্ক হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত। দারিদ্র্য, নিরক্ষরতা, অপুষ্টি, জনসংখ্যার আধিক্য, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এসব দেশের দীর্ঘদিনের সমস্যা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব সমস্যা দূরীকরণ ও পারস্পরিক উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নেওয়া সার্কের লক্ষ্য। এছাড়াও সার্কের কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, যা নিম্নরূপ- ● সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন করা। ● দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সংস্কৃতির বিকাশ নিশ্চিত করা। ● দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জাতীয়ভাবে আত্মনির্ভরশীল করে। তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ● এ অঞ্চলের রাষ্ট্রগুলোর সাধারণ স্বার্থে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি করা। ● বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতার সম্পর্ক স্থাপন করা। ● অন্যান্য আঞ্চলিক সহযোগিতা সংস্থার সাথে সম্পর্ক উন্নয়ন করে সার্কের লক্ষ্য বাস্তবায়নে উদ্যোগী হওয়া। ● সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা। ● সার্কভুক্ত দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার নীতি মেনে চলা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
তথ্য-১ কোন সংস্থাটিকে নির্দেশ করে? তার গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যা…
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর