তথ্য-২ সংস্থাটির সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: তথ্য-২ এ উল্লিখিত সংস্থাটি অর্থাৎ জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এরপর থেকেই বাংলাদেশ জাতিসংঘের নীতি ও আদর্শের প্রতি আস্থাশীল রয়েছে। বাংলাদেশ বিভিন্ন সময়ে নানা সমস্যা মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা পেয়েছে। কার্যত আমাদের মুক্তিযুদ্ধের সময় থেকেই জাতিসংঘের সাথে বাংলাদেশে গভীর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এর কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যেমন- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয়গ্রহণকারী প্রায় এক কোটি শরণার্থীকে জাতিসংঘ বেঁচে থাকার সুযোগ করে দিয়েছিল। স্বাধীনতা-পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনেও জাতিসংঘ সাহায্য-সহযোগিতা করেছিল। জাতিসংঘের সদস্যপদ লাভের পর জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশের ভূমিকা ছিল প্রশংসনীয়। বাংলাদেশ এ পর্যন্ত দুইবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভকরে, যা দেশের জন্য এক বিরল সম্মান। জাতিসংঘ 'ভাষা ও শহিদ' দিবস ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দিয়ে বাংলা ভাষাকে সর্বোচ্চ মর্যাদার আসনে উন্নীত করেছে। ১৯৯১ সালে মিয়ানমার হতে লাখ লাখ রোহিঙ্গা প্রবেশ করলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এক্ষেত্রে জাতিসংঘ ও তার বিভিন্ন সংস্থা বাংলাদেশকে বিপুলভাবে সাহায্য করায় বাংলাদেশ বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়। তাছাড়া ২০১২ সালে আন্তর্জাতিক আদালতের এক রায়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে এক বিরোধ নিষ্পত্তি হয়। তাছাড়া জাতিসংঘের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ বিভিন্ন দেশে জাতিসংঘ সেনাবাহিনীতে সেনাসদস্য পাঠিয়ে বিশ্বশান্তি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে। অতএব সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর ও হৃদ্যতাপূর্ণ।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
তথ্য-২ সংস্থাটির সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর