B ও C সংস্থার কাজের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংস্থা 'B [গণিত] বলতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সংস্থা 'C [গণিত] বলতে জাতিসংঘের সাধারণ পরিষদকে বোঝানো হয়েছে। সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ জাতিসংঘের মোট ছয়টি শাখার মধ্যে অন্যতম প্রধান দুটি শাখা। সাধারণ পরিষদ জাতিসংঘের আইনসভার মতো। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য। এ পরিষদের সদস্য রাষ্ট্র বর্তমানে ১৯৩টি। জাতিসংঘের মহাসচিব নিয়োগ, নতুন সদস্য গ্রহণ, বাজেট তৈরি এবং বাজেট পাস করে, সদস্য রাষ্ট্রের চাঁদার পরিমাণ নির্ধারণ, বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ এ পরিষদ সম্পাদন করে থাকে। অপরদিকে, নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা। এটি জাতিসংঘের শাসন বিভাগস্বরূপ। নিরাপত্তা পরিষদ মোট ১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য। বাকি ১০টি অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য রাষ্ট্র হলো-যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন। এরা বৃহৎ পঞ্চশক্তি নামে পরিচিত। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা রয়েছে। বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের। এ পরিষদ শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য কোথাও কোথাও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে পারে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে সংস্থা 'B [গণিত] -এ নিরাপত্তা পরিষদ এবং সংস্থা 'C [গণিত] -এ সাধারণ পরিষদ সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে। জাতিসংঘের এ দুটি শাখা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
B ও C সংস্থার কাজের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর