উদ্দীপকের 'M [গণিত] সংস্থাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সংস্থার সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'M [গণিত] সংস্থাটির সাথে আমার পাঠ্যবইয়ের সার্কের মিল রয়েছে। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক সনদ স্বাক্ষরের মধ্যে সার্কের জন্ম হয়। সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সার্কের বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়ে থাকে। সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এর প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল। প্রতিবছর সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের নিয়ে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রায় ১৭৫ কোটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। উদ্দীপকে দেখা যায়, 'M [গণিত] সংস্থাটির প্রথম সম্মেলন ঢাকায় শুরু হয়, যার সদর দপ্তর কাঠমান্ডুতে। সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ৮, যা সার্কের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, 'M [গণিত] সংস্থাটির সাথে সার্কের মিল রয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'M সংস্থাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সংস্থার সাথে মিল …
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর