"উদ্দীপকের 'K [গণিত] সংস্থার সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে”। উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বর্ণিত 'K [গণিত] সংস্থাটি হচ্ছে ওআইসি তথা ইসলামি সহযোগিতা সংস্থা। আমিও মনে করি, ওআইসির সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। উদ্দীপকে লক্ষ করা যায়, 'K [গণিত] নামক সংস্থাটির প্রথম সম্মেলন শুরু হয় মরক্কোর রাজধানী রাবাতে, যার সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। এর প্রাথমিক সদস্য ছিল ২৩। অর্থাৎ সংস্থাটিই হলো বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের সংগঠন ওআইসি। ওআইসি-র সদস্যপদ পাওয়ার পর থেকে বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সংস্থাটির প্রতিটি প্রতিষ্ঠান, অঙ্গ সংগঠন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও ওআইসির প্রতিটি উদ্যোগে বাংলাদেশ সংহতি প্রকাশ, একাত্মতা ঘোষণা ও সহযোগিতা করেছে। আবার, বাংলাদেশ ওআইসির সদস্য রাষ্ট্রসমূহের দ্বারা বিভিন্ন সহযোগিতাও পেয়েছে। সংস্থাভুক্ত দেশসমূহের মধ্যে সৌহার্দ ও সহযোগিতার সম্পর্কে আবদ্ধ থেকে তেল সমৃদ্ধ মুসলিম দেশগুলোতে বাংলাদেশের বিশাল জনশক্তি রপ্তানির দ্বারা বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশ ওআইসির সদস্যরাষ্ট্রের সহযোগিতা লাভকরে আসছে। প্রতিবছর বাংলাদেশের বহুসংখ্যক লোক হজ করার জন্য সৌদি আরব যায়। তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং পুরাতন মসজিদ সংরক্ষণের জন্য বাংলাদেশ ওআইসির কাছ থেকে আর্থিক সহায়তা পায়। গাজীপুরে অবস্থিত 'ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি' ওআইসির আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে। বস্তুত বাংলাদেশ ওআইসির সদস্য হওয়ার পর থেকে এর নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই উপরিউক্ত আলোচনায় প্রমাণিত হয়, উদ্দীপকে বর্ণিত 'K [গণিত] সংস্থাটি অর্থাৎ ওআইসির সাথে বাংলাদেশের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
"উদ্দীপকের 'K সংস্থার সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে”। উক্তিটি…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর