উদ্দীপকে কোন ধরনের সংস্থার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আন্তর্জাতিক সহযোগিতামূলক ও শান্তিরক্ষী সংগঠন জাতিসংঘের ইঙ্গিত রয়েছে। বিশ শতকের প্রথমার্ধে বিশ্ব পরপর দুটি বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়। বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে বিশ্ববাসী হতবাক ও শঙ্কিত হয়ে যায়। মানবকল্যাণের জন্য যুদ্ধ পরিহার, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বশান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থার প্রয়োজনীয়তা ব্যাপকভাবে অনুভূত হয়। এরই প্রেক্ষিতে ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর প্রতিষ্ঠিত' হয় জাতিসংঘ। জাতিসংঘ সনদে উল্লিখিত উদ্দেশ্যসমূহের মধ্যে রয়েছে শান্তির প্রতি সব হুমকি ও আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্বশান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া অদ্যবধি বেশ সফলভাবেই সংগঠনটি অবিরাম কাজ করে যাচ্ছে। উদ্দীপকে একটি আন্তর্জাতিক সংগঠনের কর্মপরিধি ও বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। এতে জাতিসংঘের সব বৈশিষ্ট্য প্রতিফলিত হওয়ায় নির্দ্বিধায় একথা বলা যায় যে, উদ্দীপকে ইঙ্গিত বহনকারী সংগঠনটি হলো জাতিসংঘ।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের সংস্থার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর