'Q [গণিত] অঙ্গসংস্থাটির স্থায়ী সদস্যরাষ্ট্রের বিশেষ ক্ষমতার কারণেই 'P [গণিত] সংস্থাটি তার উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে”- পাঠ্যবইয়ের আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকের 'Q [গণিত] অঙ্গ সংস্থাটি হলো নিরাপত্তা পরিষদ এবং 'P [গণিত] সংস্থাটি হলো জাতিসংঘ। 'Q [গণিত] অঙ্গসংস্থাটির অর্থাৎ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্রের বিশেষ ক্ষমতার কারণেই 'P [গণিত] সংস্থাটি অর্থাৎ জাতিসংঘ তার উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে- উক্তিটি যথার্থ। জাতিসংঘের মোট ছয়টি শাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শাখা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এটি জাতিসংঘের শাসন বিভাগস্বরূপ। 'নিরাপত্তা পরিষদ মোট ১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। এর মধ্যে ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হলো-যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন। এরা বৃহৎ পঞ্চশক্তি নামে পরিচিত। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা রয়েছে। বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব এ পরিষদের ওপর। এছাড়া আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করাসহ প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করার ক্ষমতাও রয়েছে নিরাপত্তা পরিষদের, যা জাতিসংঘের অন্য কোনো শাখার এখতিয়ার নেই। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বিশেষ ক্ষমতা থাকার কারণে জাতিসংঘ তার মূল উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়। কেননা, নিরাপত্তা পরিষদের স্থায়ী যেকোনো একটি সদস্য রাষ্ট্র কোনো প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করলে তা জাতিসংঘে পাশ হয় না। ফলে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকোচ হয়ে যায়। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে এ বিষয়টি স্পষ্ট যে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্রের বিশেষ ক্ষমতার কারণেই জাতিসংঘ তার উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১০ : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন (Full Syllabus) · সৃজনশীল
'Q অঙ্গসংস্থাটির স্থায়ী সদস্যরাষ্ট্রের বিশেষ ক্ষমতার কারণেই 'P সং…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর