উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: দুলাল সাহেব তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশিতে ভুগছেন। কখনো কখনো কাশির সাথে রক্ত যায়। Q. দুলাল সাহেবের রোগটি কোন জীবাণুর কারণে হয়?
ক. ভাইরাস
খ. প্রোটোজোয়া
গ. ব্যাকটেরিয়া
ঘ. ছত্রাক
উত্তর: ব্যাকটেরিয়া
ব্যাখ্যা: উদ্দীপকে দুলাল সাহেবের রোগটি হলো যক্ষ্মা। যক্ষ্মা একটি বায়ুবাহিত 'সংক্রামক রোগ Mycobacterium tuberculosis নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়। এ রোগে সাধারণত তিন সপ্তাহের বেশি সময় কাশি থাকে। খুসখুসে কাশি হয় এবং কখনো কখনো কাশির সাথে রক্ত যায়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ
