নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জলিল সাহেবের বয়স ৭০ বছর। তিনি গত ৩০ বছর যাবত ধূমপান করেন। তিনি কিছু দিন যাবত কাশিতে ভুগছেন এবং তার খাবারের রুচি কমে গেছে। তাছাড়া গত দুই মাসে তার ওজন প্রায় ৭কেজি কমে গেছে এবং তিনি খুব দুর্বল হয়ে পড়েছেন। কিছুদিন যাবত তার গলার স্বর নষ্ট হয়ে গছে। তাছাড়া তার বাবাও একই সমস্যায় মারা যান। তিনি ডাক্তারের কাছে যান এবং ডাক্তারের পরামর্শমতে বুকের এক্স-রে করতে দেন। Q.ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে সঠিক- i. এ্যাসবেস্টাস, আর্সেনিক, ক্রোমিয়াম ও নিকেলের সংস্পর্শে আসলে এটি হতে পারে। ii. রেডিয়েশন থেরাপি প্রয়োগ iii. চামড়ার পরীক্ষার সাহয্যে এ রোগ নির্ণয় করা যায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ ধুমপান। 1. বায়ু ও পরিবেশ দূষণ এবং বাসস্থান অথবা এছাড়া, কর্মক্ষেত্রে দূষণ ঘটতে পারে এমন সব বস্তুর (যেমন- এ্যাসবেস্টাস, আর্সেনিক, ক্রোমিয়াম, নিকেল, কঠিন ধাতুর গুঁড়া ইত্যাদি) সংস্পর্শে আসার কারণে ফুসফুসে ক্যান্সার হয়। 2. যক্ষ্মা বা কোনো ধরণের নিউমোনিয়া ফুসফুসে এক ধরণের ক্ষত সৃষ্টি করে যা পরবর্তীতে ক্যান্সারে রূপান্তরিত হয়। ফুসফুসের ক্যান্সার প্রতিকারের ক্ষেত্রে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ
