নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: সাব্বিরের বাবা যক্ষ্মা রোগে মারা যায়। সে চার সপ্তাহ যাবত কাঁশিতে ভুগছে। তার ঘাম হয় এবং বিকেলের দিকে জ্বর আসে। তার ওজন আগের চেয়ে ৫ কেজি কমে গেছে। সে ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারের পরামর্শক্রমে চামড়ার পরীক্ষা ও এক্স-রে করেন। Q. সাব্বির সাহেবের রোগটি কোথায় কোথায় হতে পারে? i. অন্ত্রে ii. হাড়ে iii. ফুসফুসে নিচের কোনটি সঠিক?
ক. iও ii
খ. iও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: সাব্বির সাহেব যক্ষ্মা রোগে ভুগছে। কারণ যারা যক্ষ্মা রোগীর সাথে থাকে তারা সহজেই এ রোগে আক্রান্ত হয়। সাব্বিরের ওজন কমে গেছে; বিকালের দিকে জ্বর হয় যা যক্ষ্মা রোগের লক্ষণ। এ রোগটি অস্ত্র, হাত, ফুসফুস যেকোনো জায়াগায় হতে পারে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ
