নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জলিল সাহেবের বয়স ৭০ বছর। তিনি গত ৩০ বছর যাবত ধূমপান করেন। তিনি কিছু দিন যাবত কাশিতে ভুগছেন এবং তার খাবারের রুচি কমে গেছে। তাছাড়া গত দুই মাসে তার ওজন প্রায় ৭কেজি কমে গেছে এবং তিনি খুব দুর্বল হয়ে পড়েছেন। কিছুদিন যাবত তার গলার স্বর নষ্ট হয়ে গছে। তাছাড়া তার বাবাও একই সমস্যায় মারা যান। তিনি ডাক্তারের কাছে যান এবং ডাক্তারের পরামর্শমতে বুকের এক্স-রে করতে দেন। Q. জলিল সাহেব কোন রোগে ভুগছেন?
ক. যক্ষ্মা
খ. ব্রংকাইটিস
গ. নিউমোনিয়া
ঘ. ফুসফুসের ক্যান্সার
উত্তর: ফুসফুসের ক্যান্সার
ব্যাখ্যা: জামিল সাহেব ফুসফুসের ক্যান্সার রোগে ভুগছেন। ফুসফুসের ক্যান্সারের লক্ষণগুলো হলো- 1. দীর্ঘদিন ধরে খুসখুসে কাঁশি ও বুকে ব্যাথা। 2. ভগ্নস্বর, ওজন হ্রাস এবং ক্ষুদামন্দা। 3. হাঁপানী, ঘনঘন জ্বর হওয়া। 4. বারবার ব্রংকাইটিস বা নিউমোনিয়া দ্বারা সংক্রমিত হওয়া। 5. হাড়ে ব্যথা অনুভব, দুর্বলতা, কোনো গ্রন্থি অবশ হয়ে যাওয়া, জন্ডিস দেখা দেয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ
