নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রীমা বেগমের বাচ্চাটি বেশ কিছুদিন হলো প্রচণ্ড জ্বর ও কাশি এবং বুকের ভিতর ঘড় ঘড় আওয়াজ হচ্ছে। ডাক্তারের কাছে জানতে পারলেন এ রোগটি শিশু ও বয়স্কদের বেশি হয়। Q. রীমা বেগমের বাচ্চাটি কোন রোগে আক্রান্ত হয়েছিল? [ঢা. ব. বো.১৫]
ক. যক্ষ্মা
খ. নিউমোনিয়া
গ. ফুসফুসের ক্যান্সার
ঘ. হাঁপানী
উত্তর: নিউমোনিয়া
ব্যাখ্যা: রীমা বেগমের বাচ্চাটি নিউমোনিয়া রোগে আক্রান্ত। নিউমোনিয়া: নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ। অত্যধিক ঠাণ্ডা লাগলে এ রোগ হতে পারে। হাম ও ব্রংকাইটিস রোগের পর ঠাণ্ডা লেগে নিউমোনিয়া হতে দেখা যায়। শিশু ও বয়স্কদের জন্য এটি একটি মারাত্মক রোগ। কারণ: নিউমোকক্কাস (Pneumococcus) নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ
