অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। শ্বাসনালি স্বরযন্ত্রের নিম্নাংশ থেকে ফুসফুসের নিকটবর্তী হয়ে ডান ও বাম দিকে দুইটি শাখায় বিভক্ত হয়। এ শাখাগুলো যথাক্রমে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে। Q. উদ্দীপকে ফুসফুসের দুই পাশে কোন শাখাগুলোর কথা বলা হয়েছে-
ক. স্বরযন্ত্র
খ. শ্বাসনালি
গ. ব্রংকাই
ঘ. মধ্যচ্ছদা
উত্তর: ব্রংকাই
ব্যাখ্যা: উদ্দীপকের শাখাগুলো হলো ব্রংকাস। ব্রংকাস (Bronchus): শ্বাসনালি স্বরযন্ত্রের নিম্নাংশ থেকে ফুসফুসের নিকটবর্তী হয়ে ডান ও বাম দিকে দুইটি শাখায় বিভক্ত হয়। এ শাখাগুলো যথাক্রমে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে। এগুলো ব্রংকাই নামে পরিচিত। ফুসফুসে প্রবেশ করার পর ব্রংকাই দুটি অসংখ্য শাখায় বিভক্ত হয়। এগুলোকে অণুক্রোম শাখা বা ব্রংকিওল বলে। এদের গঠনশৈলী শ্বাসনালির অনুরূপ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ
