অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও: শরীফের শিক্ষক শরীফকে বললেন মানুষ নিঃশ্বাসের মাধ্যমে CO₂ ত্যাগ করে। শরীফ এ বিষয়টি নিয়ে পরীক্ষা করতে মনস্থ করল এবং সে বিদ্যালয়ের পরীক্ষাগারে গিয়ে নিঃশ্বাসের সাথে নির্গত গ্যাসের প্রকৃতি পরীক্ষা করল। Q. শরীফ পরীক্ষার জন্য কোন তরল পদার্থ ব্যবহার করে?
ক. পানি
খ. স্যালাইন
গ. চুনের পানি
ঘ. ঠান্ডা পানীয়
উত্তর: চুনের পানি
ব্যাখ্যা: শরীফ পরীক্ষার জন্য চুনের পানি ব্যবহার করে। CO₂ ও চুনের পানির বিক্রিয়া: নিঃশ্বাসের সাথে নির্গত গ্যাসের প্রকৃতি নির্ণয়ের জন্য পরীক্ষাগারে চুনের পানি ব্যবহার করা হয়। কারণ চুনের পানির সাথে নিঃশ্বাসে নির্গত CO₂ বিক্রিয়া করে চুনের পানিকে ঘোলা করে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গণ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ
