উদ্ভিদের সমন্বয়ের ফলে-
ক. ফল সৃষ্টি হয়
খ. পরাগায়ন ঘটে
গ. শারীরবৃত্তীয় সকল কাজ সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনে সম্পন্ন হয়
ঘ. অঙ্কুরোদগম ঘটে
উত্তর: শারীরবৃত্তীয় সকল কাজ সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনে সম্পন্ন হয়
ব্যাখ্যা: উদ্ভিদের সমন্বয়ের কারণে উদ্ভিদের বৃদ্ধি এবং চলনসহ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো প্রকৃতপক্ষে অত্যন্ত জটিল এবং চলমান। তা সত্ত্বেও এ কাজ অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনে সম্পন্ন হয়, একটি কাজ কোনোভাবেই অন্য কাজকে বাধা প্রদান করে না। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ
