শিক্ষকের উল্লেখিত খাদ্য জমাকৃত অংশে কিভাবে খাদ্য পরিপাক হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে শিক্ষকের উল্লিখিত খাদ্য জমাকৃত অংশের গঠন বৈশিষ্ট্য এবং অবস্থান থেকে বুঝা যায় এটি পাকস্থলি। পাকস্থলিতে খাদ্য পরিপাক পদ্ধতি ব্যাখ্যা করা হলো— খাদ্য গ্রহণের পর মুখগহ্বর থেকে খাদ্যদ্রব্য অন্ননালির মাধ্যমে পাকস্থলিতে পৌঁছে। এরপর পাকস্থলীর অন্তঃপ্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়। এতে হাইড্রোক্লোরিক এসিড, মিউসিন ও পেপসিনোজেন থাকে। হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের জীবাণুকে ধ্বংস করে, অম্লীয় পরিবেশ সৃস্টি করে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। পেপসিন আমিষকে ভেঙ্গে প্রোটিওজ ও পেপটোনে পরিণত করে। পাকস্থলি শর্করা বা স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে তেমন কোনো ভূমিকা না রাখলেও এখানে সকল খাদ্য পৌঁছার পর এর অবিরাম সংকোচন-প্রসারণ এবং এনজাইমের ক্রিয়ার ফলে খাদ্য পাকমণ্ডে পরিণত হয়। এভাবে পাকস্থলি খাদ্যের জীবাণু ধ্বংস, আমিষ পরিপাক এবং সকল খাদ্যকে পাকমণ্ডে পরিণত করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
শিক্ষকের উল্লেখিত খাদ্য জমাকৃত অংশে কিভাবে খাদ্য পরিপাক হয়? ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

