মানবদেহের সুস্থতার সাথে উদ্দীপকের প্রথম অঙ্গটি ওতপ্রোতভাবে জড়িত- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো থেকে বোঝা যায় যে, অঙ্গটি হৃৎপিণ্ড। মানবদেহের সুস্থতার সাথে এ অঙ্গটির গভীর সম্পর্ক রয়েছে। দেহকে সুস্থ রাখার জন্য প্রয়োজন পুষ্টি। এই পুষ্টি উপাদান রক্তের মাধ্যমেই দেহের সকল কোষে পৌছে। আবার, দেহকে সুস্থ রাখার জন্য প্রয়োজন শক্তি। কোষের অভ্যন্তরে শ্বসন ক্রিয়ার ফলে তৈরি হয় শক্তি (ATP)। শ্বসন ক্রিয়ার জন্য প্রয়োজন হয় [গণিত] , যা রক্তের মাধ্যমে দেহকোষে প্রবেশ করে এবং শ্বসন ক্রিয়ায় অংশ নেয়। এ ক্রিয়ায় শক্তি তৈরির পাশপাশি ক্ষতিকর [গণিত] উৎপন্ন হয়, যা রক্তের মাধ্যমে বাহিত হয়ে ফুসফুসে পৌঁছায় এবং সেখান থেকে নাসারন্দ্রের মাধ্যমে দেহ থেকে বাইরে নির্গত হয়। তাছাড়া, রেচন প্রক্রিয়ার সময় নাইট্রোজেন ঘটিত যে বর্জ্যপদার্থ তৈরি হয় তা রক্তের মাধ্যমেই বাহিত হয়ে বৃক্কের গ্লোমেরুলাসে পরিশোধিত হয়। ফলে মানবদেহ সুস্থ থাকে। তাই দেহকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, শ্বসনের জন্য [গণিত] দেহ থেকে বর্জ্যপদার্থ পরিশোধনের জন্য বৃক্কে পৌঁছানো এবং দেহ থেকে বিষাক্ত [গণিত] ফুসফুসে পৌঁছানোর মতো গুরুত্বপূর্ণ কাজগুলো রক্ত সঞ্চালনের মাধ্যমেই ঘটে থাকে। সারাদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি উদ্দীপকের প্রথম অঙ্গ অর্থাৎ হৃৎপিণ্ড পাম্পের ন্যায় সংকোচন ও প্রসারণের মাধ্যমেই সম্পন্ন করে। তাই, এ আলোচনা থেকে বুঝা যায় যে, মানবদেহের সুস্থতার সাথে উদ্দীপকের প্রথম অঙ্গটি ওতপ্রোতভাবে জড়িত।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
মানবদেহের সুস্থতার সাথে উদ্দীপকের প্রথম অঙ্গটি ওতপ্রোতভাবে জড়িত- ব্…
উদ্দীপক
Dinajpur · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

