উদ্দীপকের উল্লেখিত শেষের তন্ত্রটি ক্ষতিগ্রস্ত হলে প্রাণিদেহে কিরূপ প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের শেষের তন্ত্রটির বৈশিষ্ট্য থেকে বুঝা যায়, এটি স্নায়ুতন্ত্র, যা দেহের সব ধরনের সংবেদন ও উদ্দীপনা গ্রহণ এবং তার উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। এ সকল সংবেদন, উদ্দীপনা ও প্রতিবেদন পরিবহন সম্পন্ন করে স্নায়ুতন্ত্রের একক নিউরন। অসংখ্য নিউরন সারা শরীরে বিস্তৃত। এক একটি নিউরনের অ্যাক্সনের সাথে অপর নিউরনের ডেনড্রাইট সিন্যাপস-এর মাধ্যমে যুক্ত থাকে, যার মাধ্যমে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে এক কোষ থেকে অপরটিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়। দেহ সুস্থ রাখতে নিউরন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন: দেহের আত্মরক্ষা, অনাকাঙ্ক্ষিত বস্তুর আগমন সম্পর্কে অবহিতকরণ, সুস্থতা ও অসুস্থতার বহিঃপ্রকাশ ইত্যাদি কার্যাবলী মূলত নিউরন নির্ভর। স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে প্রাণিদেহ অনুভূতিহীন হয়ে পড়বে। এক্ষেত্রে প্রাণিদেহ কোনো উত্তেজনায় সাড়া দিতে পারবে না অর্থাৎ কোনো উদ্দীপনা গ্রহণ বা উদ্দীপনার প্রতিবেদন সৃষ্টি বা তা পরিবহন করা প্রাণীর জন্য অসম্ভব হয়ে পড়বে। শুধু তাই নয় এ তন্ত্রটি ক্ষতিগ্রস্ত হলে প্রাণিদেহে তথা মানবদেহে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যেমন- প্যারালাইসিস। এক্ষেত্রে কোনো অঙ্গের কার্যকারিতা নষ্ট হয়। এমনিভাবে এপিলেপসি, পারকিনসন ইত্যাদি রোগ এ কারণে হতে পারে। তাই উক্ত তন্ত্রটি ক্ষতিগ্রস্থ হলে সম্পূর্ণ দেহই অকেজো হয়ে পড়বে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের উল্লেখিত শেষের তন্ত্রটি ক্ষতিগ্রস্ত হলে প্রাণিদেহে কিরূপ …
উদ্দীপক
Dinajpur · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

