উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও: মাহি দুধ খেতে চায় না। তার মা তাকে দুধ খাওয়ানোর খুব চেষ্টা করেন। কিন্তু সে কিছুতেই খাবে না। তখন তার মা তাকে বুঝিয়ে বলে যে, দুধে ক্যালসিয়াম থাকে। আর ক্যালসিয়াম হল হাড় তৈরির অন্যতম উপাদান। তাই দুধ না খেলে হাড় মজবুত হবে না। Q. উদ্দীপকে আলোচিত বিষয়টি- i. যোজক কলার রূপ ii. সর্বাপেক্ষা দৃঢ় কলা iii. মাতৃকা ভঙ্গুর না নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: অস্থি (Bone): অস্থি যোজক কলার রূপান্তরিত রূপ। এটি সর্বাপেক্ষা দৃঢ় কলা। অস্থির মাতৃকা শক্ত ও ভঙ্গুর। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · MCQ

