নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: হামিদা বেগমের বয়স ৫০ বছর। তার ৪৫ বছর বয়সে মেনোপজ হয়। তিনি ৬ সপ্তাহ যাবত স্টেরয়েড খাচ্ছেন। কিছুদিন ধরে তার পিঠে খুব ব্যাথা অনুভব হচ্ছে, সে ডাক্তারের পরামর্শ মতে এক্সরে পরীক্ষা করান। ডাক্তার বলল যে তার অস্থির পুরুত্ব কমে গেছে। Q.হামিদা বেগমের কি রোগ হয়েছে?
ক. আর্থাইটিস
খ. অস্টিওপোরোসিস
গ. হাড়ের যক্ষা
ঘ. বাতজ্বর
উত্তর: অস্টিওপোরোসিস
ব্যাখ্যা: বয়স্ক মহিলাদের মেনোপজ হওয়ার পর অস্টিওপোরোসিস অনেক বেড়ে যায়। আবার অনেক দিন স্টেরয়েড সেবন করলেও অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ে। আবার, হামিদা বেগমের অস্থির পুরুত্ব কমে গেছে। উপরোক্ত বৈশিষ্ট্য অনুযায়ী বলা যায় যে, হামিদা বেগম অস্টিওপোরোসিস এ আক্রান্ত। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · MCQ

